Daily Frontier News
Daily Frontier News

নওগাঁর মান্দায় অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২

ফজলুল করিম সবুজ (নওগাঁ) –

নওগাঁর মান্দায় বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন সংবাদ দিয়ে এক কিশোরকে অপহরণের চেষ্টা করে একদল দুষ্কৃতিকারী। বিষয়টি জানতে পেরে তাদের ধাওয়া দিয়ে ভুক্তভোগীকে কিশোরকে উদ্ধারসহ দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোরের নাম সাজ্জাদ হোসেন সৈকত (১৮)।সে মান্দা উপজেলার ঘাটকৈর গ্রামের নুরুজ্জামান মণ্ডলের ছেলে।
ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সেলিম রেজার ছেলে সজল (৩৩) ও একই এলাকার শামসুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫)।
ভুক্তভোগী কিশোর সাজ্জাদ হোসেন সৈকত বলে, ‘আমার বাবা নিয়ামতপুরে মাটি কাটা কাজে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। সকাল সাড়ে ৮ টার দিকে অপরিচিত কয়েক জন ব্যক্তি আমাদের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছেন বলে জানায়।এ সময় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলে আমাকে তুলে নিয়ে ফেরিঘাট হয়ে রাজশাহীর দিকে যেতে থাকে। পথে কুসুম্বা এলাকায় পৌঁছে বাবা কোথায় জানতে চাইলে দুষ্কৃতিকারীরা আমার মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে।
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, ‘সাজ্জাদ হোসেন নামের এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদে দুষ্কৃতিকারীদের পেছনে ধাওয়া করা হয়। পরে রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় দুই দুষ্কৃতিকারীকে আটকসহ ভুক্তভোগী সাজ্জাদকে উদ্ধার করা হয়েছে।পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।’

Daily Frontier News