আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৯শে আগস্ট (মঙ্গলবার) যোগদান করলেন বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুন্সিগঞ্জ জেলার নাহিদ ফাতেমা। এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয়ে (চট্টগ্রাম) সহকারী কমিশনার হিসেবে ছিলেন।
. এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাসে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। তিনি বিজয়নগরে যোগদানের আগে ৩১শে ডিসেম্বর ২০২৪ইং তারিখ থেকে এসিল্যান্ডের চেয়ার শূন্য ছিল।
. গত ২৬ শে জানুয়ারী ২০২৫ইং তারিখে জনাব সাধনা ত্রিপুরা বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার যোগদানের পর থেকে নিজ দায়িত্বের বাহিরে এসিল্যান্ড দপ্তর ও দেশের ক্রান্তি পরিস্থিতিতে উপজেলা পরিষদের এর দায়িত্বগুলি নিরলস ভাবে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
. বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাধনা ত্রিপুরা, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব ও উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারের নির্বাহী কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রশাসনিক দায়িত্ব পালন, উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজের সমন্বয়ে সহায়তা, উপজেলা পর্যায়ে সমন্বিত কর্মসূচী প্রণয়ন এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সহায়তা, আবশ্যক ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা প্রয়োগের ব্যবস্থা, অধ:স্তন অফিসারের বার্ষিক গোপনীয় প্রতিবেদন, প্রাকৃতিক দূর্যোগ কালে খাদ্যসহ রিলিফ সামগ্রী গ্রহণ, বিতরন ও মজুদকরণ সহ উপজেলা রাজস্ব এবং বাজেট প্রশাসন তদারকী ও নিয়ন্ত্রন, বিভাগের কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং উপজেলা পর্যায় সকল প্রকার প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়, সরকারী নির্দেশ প্রতিপালন নিশ্চিত করেন ।
. আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের আয়ন-ব্যায়ন কর্মকর্তার দায়িত্ব পালন, অধীনস্ত কর্মকর্তা ও কর্মচারীদের কাজ তদারকী, উপজেলা নির্বাহী অফিসার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা বলে থানা পরিদর্শন, অবশ্য কর্তব্য হিসেবে এলাকাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন, নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত আনুসংঙ্গিক যাবতীয় দায়িত্ব পালন, সরকারের আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়নের আনুসঙ্গিক কাজ, আদমশুমারীর সংক্রান্ত আনুসঙ্গিক দায়িত্ব পালন, মাধ্যমিক/সমমান, উচ্চ মাধ্যমিক/সমমান এবং কেন্দ্রীয় পরীক্ষা সংশ্লিষ্ট আনুষঙ্গিক দায়িত্ব পালন, সরকারের গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা, জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে ।
. বিভিন্ন ক্ষেত্রে প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব, সরকার প্রদত্ত অন্যান্য দায়িত্ব বা যে কোন আইন বলে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন, সরকারের বাধ্যতামূলক প্রথমিক ও গণশিক্ষা এবং দারিদ্র বিমোচন কর্মসূচী বাস্তবায়ন, সরকারের গুচছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভূমিহীনদের পূর্নবাসন উপজেলার চলমান সকল সরকারী/বেসরকারী কর্মকান্ডের এবং সকল দপ্তরের কর্মকান্ড নজরদারী
. বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা দায়িত্বের ৪৮ টা মন্ত্রণালয় সম্পৃক্ত উপজেলা দপ্তর গুলি সকল কাজকর্ম পাশাপাশি অতিরিক্ত দায়িত্বে এসিল্যান্ডে অফিসের ভূমি রেকর্ড রক্ষণাবেক্ষণ, ভূমির মালিকানা তথ্য সংরক্ষণ, রেভিনিউ সংগ্রহ ও আদায়, ভূমি সংক্রান্ত কর আদায় কার্যক্রম বাস্তবায়ন, খাস ভূমি ব্যবস্থাপনা ও অবৈধ দখলমুক্তি, সরকারের খাস ভূমি সংরক্ষণ এবং দখলমুক্তি কার্যক্রম পরিচালনা, ভূমি বিরোধ মীমাংসা, সীমারেখা সংক্রান্ত বা ভূমি মালিকানা ও দখল নিয়ে বিরোধ সমাধান, ভ্রাম্যমাণ আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা এবং জরিমানা ও শাস্তি প্রদান, এসিল্যান্ড মাঠ পর্যায়ে ভূমি প্রশাসন, আইন শৃঙ্খলা বাস্তবায়নে অতিরিক্ত কাজ করেছেন।
. তিনি বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যানর দৈনন্দিন প্রশাসনিক কাজ, পরিষদের সকল সভায় সভাপতিহ্ব করেন এবং উহাতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ, পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের তত্বাবধান,পরিষদে ন্যাস্তকৃত বা প্রেষণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ব্যাতীত, পরিষদের কর্মকর্তা- কর্মচারী নিয়োগ ও তাহাদের বিরুদ্ধে, প্রয়োজনে ,শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ, পরিষদের বিভিন্ন কার্যাবলী সংক্রান্ত প্রস্তাব এবং প্রকল্প,পরিষদের পক্ষে, প্রস্তুত করিবার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ।
. ধারা ৩ এর অধীন ঘোষিত উপজেলা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংরক্ষন, ধারা ৩০ এর বিধান সাপেক্ষে পরিষদেরনামে সম্পাদিত সকল চুক্তি স্বাক্ষর করেন একই ধারার উপ-ধারা (২) এবং(৩) এর বিধান অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ, ধারা ৪৪ এবং চতুর্থ তফসিল এর ক্রমিক ৬ এর বিধান সাপেক্ষে পরিষদের আওতাধীন বিভিন্ন ব্যাবসা, বৃত্তি ও পেশার উপর পরিষদ কতৃক প্রদেয় লাইসেন্স ওপারমিট ইস্যু, ধারা ৫৯ এবং পঞ্চম তফসিল এর বিধান সাপেক্ষে এই আইনের অধীন অপরাধ সংক্রান্ত কোন অভিযোগ প্রত্যাহার বা অভিযুক্ত ব্যাক্তির সহিত আপোষ নিষ্পত্তির লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
. ধারা ৬৫ এর বিধান সাপেক্ষে সরকার কতৃক সময়, অর্পিত বা সকল বা যে কোন কার্য সম্পাদন, ধারা ৬৬ এর বিধান বাস্তবায়নের লক্ষ্যে পরিষদের পক্ষে মামলা দায়ের ও পরিচালনা করিবার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা, আইনের দ্বিতীয় তফসিলে নির্ধারিত পরিষদের কার্যাবলী বাস্তবায়ন, বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন কার্যাদির অগ্রগতি পর্যালোচনা এবং ভাইস চেয়ারম্যানের উপর ন্যস্তকৃত দায়িত্ব তদারকি ও মনিটর ও তাঁহার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করে আসছেন। ইহা এক মহা কর্মযজ্ঞ ।
. বিজয়নগর উপজেলা সুশীল সমাজ মনে করেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডের বিরুদ্ধে, বিজয়নগর উপজেলার কিছু কিছু লোক,তথ্য উপাত্ত ছাড়া,উপজেলার যত্রতত্র, চায়ের দোকানে, অফিস পাড়ার সহ আলোচনা-সমালোচনা করা, ফেসবুকে মন্তব্য করে লেখা সঠিক নয়,অপ্রয়োজনীয় ছোট খাটো কাজ নিয়ে তদবির করে সময় নষ্ট করা, দেশ ও জাতির স্বার্থে তদবিরের কাজ না করে,ব্যক্তি স্বার্থে তদবির করা,ইহা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত জঘন্য কাজ। বিজয়নগরবাসী সর্বস্তরের জনগণের উচিত হবে, বিজয়নগর কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics