এস এ আখঞ্জী :-
ভূমি অধিদপ্তরের সেবা জনগণের দোরগোড়ায় পৌচ্ছে দেওয়ার লক্ষ্যে, সারা দেশে নেওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন করেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির
আজ রবিবার( ২২ মে) দুপুরে উপজেলা সদর ভূমি অফিসে, ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধনের কার্যক্রম চালু করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন সাবেক চেয়ারম্যান বুরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অনুপ রায় ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics