সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব তারা মিয়া তালুকদারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২মে) সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ১৫০জন দুস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার ধন মিয়া, মল্লিক মিয়া, মোবাশ্বির আলম, আলিম উদ্দিন, শামীম আহমেদ, জজ মিয়া, সমিজ তালুকদার, শাহ জামাল, আব্দুল মালিক তালুকদার, মাহবুব আলম তালুকদার, সুলেমান মিয়া, সদরুল তালুকদার প্রমুখ।
এবিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব তারা মিয়া তালুকদার গণমাধ্যমকে মুটোফোনে বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। শ্রীপুর উত্তর ইউনিয়নের মানুষের পাশে সবসময় আছি।
তিনি আরও বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে কাজ করে যাচ্ছি।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics