শাহিন বিশ্বাস জেলা প্রতিনিধি:-
সাতক্ষীরার তালা উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘ভাইরাল বেগুনগাছ’ এখন বাংলাদেশ কৃষি গবেষণা দপ্তরের নজর কেড়েছে। আশ্চর্যজনকভাবে টানা এক বছর ধরে ফুল ও ফল ধরে থাকা এই বেগুনগাছটি নিয়ে শুরু হয়েছে কৃষি বিজ্ঞানীদের গবেষণা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক ড. শিমুল মন্ডল ও সহকারী বৈজ্ঞানিক মৃণাল কান্তির নেতৃত্বে একদল গবেষক তালা উপজেলার মাঝিয়ারা গ্রামে অবস্থিত প্রায় ১০ ফুট লম্বা এই ব্যতিক্রমী বেগুনগাছটি পরিদর্শন করেন।
গাছটির মালিক জয়নদ্দীন সরদার জানান, “এটি তিত বেগুন গাছ। পরপর দুইবার কলাম করলেও গাছটি মারা যায়। পরে যশোরের বারো বাজার থেকে একটি বেগুনগাছ এনে আবার কলাম করি। তখন গাছটি বেঁচে গিয়ে নিয়মিত ফুল ও ফল দিতে শুরু করে।”
পরিদর্শনকালে গবেষকরা গাছের মালিকের কাছ থেকে দুটি বেগুন সংগ্রহ করে বীজ সংরক্ষণের ব্যবস্থা করেন। এসময় হতদরিদ্র অসহায় জয়নদ্দীন এর পাশ থেকে একজন বলে ওঠেন স্যার ওনি অসুস্থ ওনার পায়ে রড পরানো তখন চিকিৎসার জন্য নগত অর্থ সহযগিতা করে বিজ্ঞানী ডাঃ শিমুল মন্ডল মানবতার দৃষ্টান্ত করেন।
কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই গবেষণার ইতিবাচক ফলাফল পাওয়া গেলে বাংলাদেশের কৃষিতে টেকসই ও দীর্ঘস্থায়ী বেগুন উৎপাদনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics