Daily Frontier News
Daily Frontier News

তালায় অচেতন করে ডাকাতি

 

শাহিন বিশ্বাস জেলা প্রতিনিধি।

সাতক্ষীরার তালা উপজেলার বাগমারা গ্রামে বাড়ীর সবািকে অচেতন করে দুর্ধর্ষ ডাকাতির ঘটেছে। বুধবার গভীর রাতে মৃত কওসার মোল্যার বাড়ীতে একদল ডাকাত দল বাড়ীর সবাই কে চেতনা নাশক ঔষধ স্প্রে করে অচেতন করে নগত ৬ হাজার টাকা ২ টি স্বর্নের হার ও ৫ টি আংটি নিয়ে পালিয়ে যায়। ভোর রাতে ঐ বাড়ীর গৃহবধু জেগে উঠে দেখে তার ঘরের সামনে দিয়ে ছিটকিনি দেওয়া। এ সময় ঐ গৃহবধু তার শাশুড়ি কে চিৎকার করে ডাকতে ডাকতে তার ঘুম ভেঙ্গে যায়। দ্রুত শাশুড়ি ফরিদা বেগম তার বউমার ঘরের ছিটকানি খুলে দেয়। এ সময় দেখে ঘরের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। কাপড় চোপড় গুলো ছড়িয়ে রয়েছে। তবে ঐ বাড়ীতে কোন পুরুষ মানুষ ছিল না। কারন মৃত কওসার মোলার দুটি ছেলে তারা বাইরে চাকুরী করে। তবে সকালে ঐ বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের মধ্যে সব আসবাবপত্র গুলো মেঝেতে পড়ে আছে। ঐ বাড়ির গৃহবধু ফরিদা বেগম জানান রাতে বিদ্যুৎ না থাকায় আমি আমার ঘরে শুয়ে ছিলাম আর বউমা তার ছোট শিশু কে নিয়ে তার ঘরে শুয়ে ছিল। তাছাড়া আর কিছু তারা বলতে পারে না। এ রিপোট লেখা পর্যন্ত তারা আতন্কের মধ্যে দিন যাপন করছে।

Daily Frontier News