Daily Frontier News
Daily Frontier News

ঢাকা সহ সারাদেশে সকল টার্মিনাল চাঁদা মুক্ত রাখতে রাজধানীর গাবতলীতে আলোচনা সভা

 

বিশেষ প্রতিনিধি:

ঢাকা সহ সারাদেশে সকল টার্মিনাল চাঁদা মুক্ত রাখতে রাজধানীর গাবতলীতে আলোচনা সভা অনুষ্ঠিত
গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে অনুষ্ঠিত
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন গভঃ রেজিঃ নং ২৭২৩ এর সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক ঢাকা – ১৪ আসনের গণ মানুষের নেতা সাবেক ভিপি আইডিয়াল কলেজ তিনি বক্তব্য কালে বলেন ছাত্র জনতা আন্দোলনে দেশ ও দেশের বাইরে অপশক্তি হাত থেকে দেশ রক্ষা পেয়েছে ফেডারেশন এর পক্ষ থেকে ছাত্র জনতা কে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের রুহে মাগফেরাত কামনা করেছেন মহান রাব্বুল আলামিন তাদের পরিবার দেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন আমিন ।
বাঙালি জাতির অহংকার নোবেল বিজয় ডক্টর ইউনুস সহ অন্তবর্তী কালীন সরকারের সকলকে ধন্যবাদ জানান এবং সকল শ্রেণীর ভাইদেরকে সরকারের পাশে থাকার জন্য অনুরোধ জানান ‌ অন্তবর্তী কালীন সরকারের কাছে শ্রমিকদের জন্য দাবি পেশ করেন । বাংলাদেশের সকল বাস টার্মিনালে এবং সড়ক চাঁদা মুক্ত করতে হবে ,
মালিক কর্তৃক সরকারের নিয়ম নীতি অনুযায়ী সকল শ্রমিকদের কে নিয়োগ পত্র দিতে হবে । দক্ষ শ্রমিক গড়ার জন্য সরকারি খরচে বিভাগে
বিভাগে ট্রেনিং সেন্টার করতে হবে ,প্রতিটি বাস টার্মিনালে শ্রমিক ও যাত্রীদের জন্য অস্থায়ী চিকিৎসা সেবা দান কেন্দ্র করতে হবে, শ্রমিক যাত্রীদের জন্য প্রতিটি টার্মিনালে বিশ্রামাগার করতে হবে , মহাসড়কের পাশে বাজার অন্য স্থানে স্থাপন করতে হবে সকল শ্রমিকদের কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন ।
সভায় সভাপতিত্বে ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা সকল শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক জমিরুল হক লিটন, কোষাধক্ষ্য শেখ হুমায়ূন আহমেদ, সড়ক সম্পাদক খলিলুর রহমান ও নির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান ইমরান প্রদীপ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Daily Frontier News