মোঃ আব্দুল্লাহ :
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় গাড়ী চাপায় আলতাব হোসেন (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
বুধবার বিকেলে সাড়ে ৪ টায় সাকুরা সিএনজি পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলতাব হোসেন রংপুর জেলার পীরগঞ্জ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস.আই) জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের কালাকচুয়া এলাকায় রাস্তা পাড়াপারের সময় ঢাকামূখী লেনে অজ্ঞাত একটি গাড়ী বৃদ্ধ আলতাব হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত আলতাব হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নেয়া হয়েছে। চাপা দেয়া গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics