মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
কাঁঠালতলায় ছাত্র-শিক্ষক ও ব্যাবসায়ি মারামারির ঘটনায় সালিশ বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ আপোষ মিমাংশা করা হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষর্থে রোববার (২২ মে) সকাল সাড়ে ১১ টায় কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া।
উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতি ক্রমে এক সালিশী বৈঠকের মাধ্যমে আলোচনান্তে শান্তি পূর্ণ আপোষ মিমাংসা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান,বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (ক ও খ) রাজু আহম্মেদ, খুলনা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। ওসি তদন্ত ইমদাদুল হকের উপস্থাপনায় আরও,বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আইয়ুব আলি মোড়ল, প্রধান শিক্ষক সম আবার রাজ্জাক, বিদ্যালয় পরিচালনা পর্ষাদের সভাপতি প্রভাষক জিএম ফারুক হোসেন, শিক্ষক তাপস বসাক,ব্যাবসায়ি মাহবুব রহমান উথান,আজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, বাজার কমিটি সভাপতি সম্পাদকসহ বাজারের সকল ব্যাবসায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রসঙ্গত গত ২১ মে অনাঙ্ক্ষিত ভাবে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও বাজারের ব্যাবসায়িদের মধ্যে দফায় দফায় মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া ও আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি নিয়ে পরবর্তীতে কোন ঝগড়া বিবাদ এড়াতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষের সম্মতিক্রমে ঘটনাটি শান্তি পূর্ণভাবে আপোষ মিমাংসা করা হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics