. জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ১২ এপ্রিল ২০২৩ রাতে এক শোকবার্তায় বীরমুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কর্মবীর ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
. তাহারা ডা, জাফরুল্লাহ চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা, বাংলাদেশে জাতীয় ঔষধ নীতি, ঔষধ শিল্প ও স্বাস্থ্যসেবা খাতকে গণমুখী করাসহ সমাজসেবা ও মানবসেবায় বিরামহীন প্রচেষ্ঠা, ভূমিকা ও অবদানের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী চিরস্মরণীয় হয়ে থাকবেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics