তপন দাস নীলফামারী প্রতিনিধি
জেলা পুলিশ, নীলফামারীর মাসিক কল্যাণ সভায় মার্চ ২৩ আবারো ৫ম বারের মতো শ্রেষ্ঠ জলঢাকা থানা ও শ্রেষ্ঠ ওসি হিসেবে ভুষিত হয়েছেন মোঃ ফিরোজ কবির।
গত ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার মহোদয়ের সার্বিক কর্মমূল্যায়নে জলঢাকা থানাকে ৫ম বারের মতো শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করে সম্মাননার ক্রেস্ট তুলে দেন অফিসার ইনচার্জ ফিরোজ কবিরের হাতে।
পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায়
উপস্থিত ছিলেন বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।
এসময় তিনি ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। আর কিছু সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন। সেই সাথে পুলিশ সুপার মহোদয় সকল ভালো কাজের প্রশংসা করেন এবং অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
মাসিক কল্যান সভায় শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার প্রাপ্ত হয় জলঢাকা থানার এসআই আবু তালেব আকন্দ।
ইতিপূর্বে রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ থানা হিসেবে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
মাসিক কল্যান সভা শেষে ফেব্রুয়ারি মাসে কর্ম মূল্যায়নে বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার মহোদয় পুরস্কার তুলে দেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics