Daily Frontier News
Daily Frontier News

জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে পল্লীবিদ‍্যুৎ কর্মীরা

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

.    জীবনের ঝুকি নিয়ে জনস্বার্থে কাজ করে পল্লী বিদ‍্যুতের কর্মীরা। প্রচন্ড ঝড় তুফান এমনকি ঘূর্ণিঝড়ের মধ‍্যেও হোক দিন বা রাতে নিরলস কাজ করে এই কর্মীরা।

এই ঝুকিপূর্ণ পরিবেশে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছিল অনেকেই।

প্রচন্ড ঝড়ো বাতাসে অনেক বড় বড় গাছ পড়ে বৈদ‍্যতিক খুটি না ভাঙ্গলেও ছিড়ে গেছে অনেকগুলো তার।

এলাকাবাসী সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পল্লী বিদ‍্যুৎ কতৃপক্ষকে জানানোর সাথে সাথে নির্দিষ্ট স্থানে ছুটে যায় পল্লী বিদ‍্যুতের কর্মীরা।

তারা তাদের জীবন বাজি রেখে যথাসাধ‍্য চেষ্টা করে সংযোগ সংযোজন করতে সক্ষম হয়।

তবে এই কাজে তাদের কিছুটা সহযোগিতা করে স্থানীয় জনগণ। দীর্ঘক্ষণ সংযোগ বিচ্ছিন্ন কেন রাখা হয় এমন প্রশ্নের উত্তর খুজতে গিয়ে জানতে পারি যে কাজের চাহিদার তুলনায় জনবল খুবই কম।

কাজের চাহিদা মোতাবেক জনশক্তি বৃদ্ধি হলে গ্রাহক সেবা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Daily Frontier News