মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজারে জমে উঠেছে ঈদ বাজার। শিশু, নারী – পুরুষের পদচারনায় সরগরম বিপণি বিতানগুলো। সবচেয়ে কদর সরগরম ইন্ডিয়ান-পাকিস্তানী পোষাকের। ক্রেতারা তাদের পছন্দ মত জামা- জুতা পোশাক- প্রসাধনী ঈদপন্য কিনছেন। ঈদ যত ঘনিয়ে আসছে বাজারে ক্রেতাদের ভিড়ও
তত বাড়ছে। এছাড়া পোশাক তৈরিতে ব্যস্ত টেইলার্স কারিগররা। রাত জেগে তারা কাজ করছে।
জানা গেছে, ১৫ রোজা থেকে বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজারে ঈদ বাজার জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। ঈদ বাজারে ইন্ডিয়ান ও পাকিস্তান পোশাকের চাহিদা বেশি। প্রতিপ্রিস ফ্রোগ আড়াই হাজার থেকে পাচঁ হাজার বিক্রি হচ্ছে। অরগা ডিজিটাল প্রিন্ট শাড়ীর প্রতি গৃহবধুদের আকর্ষণ বেশি। এ শাড়ী ৩ হাজার থেকে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বুড়িচংয়ে বিভিন্ন বাজারে ধুপিয়ানা, কিা ভরাম কাতান ও প্রিন্ট কাতান,পাকিস্তান তাওয়াক্কাল,আয়রা,মাসাল, লরস থ্রি পিস বেশি বিক্রি হচ্ছে।
শুক্রবার বুড়িচংয়ে বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, ইন্ডিয়ান লং ফ্রোস ২ হাজার পাচঁশ থেকে ৪ হাজার, অরগা ডিজিটাল প্রিন্ট শাড়ী ৪ হাজার থেকে ৬ হাজার, আরয়া ৩ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
নারী ও পুরুষরা মিলে পছন্দের পোশাক ক্রয় করছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
ক্রেতা তাছলিমা আক্তার বলেন কংশনগর বাজার থেকে পোশাক ক্রয় করেছি। চাহিদামত মালামাল পাওয়া যায়।
আতাউর রহমান সানি বলেন,এ বছর পোষাকের দাম ধরন বদলে গেছে দামও একটু বেশি। দাম একটু বেশি হলেও ভালো মানের পোষাক পাওয়া যাচ্ছে।
ফ্যাশন বস্রালয়ের পরিচালক মাসুম বলেন ঈদকে সামনে রেখে বিক্রি অনেক ভালো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। সেলসম্যানদের ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics