Daily Frontier News
Daily Frontier News

জগন্নাথপুরের মাওলানা তামিম দুই মাস ধরে নিখোঁজ

 

 

সাংবাদিক,জুনায়েদ সিদ্দিকঃ-

.      জগন্নাথপুরের হাফেজ মাওলানা মাহফুজুর রহমান তামিম দুই মাস ধরে নিখোঁজ রয়েছে ! সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুল হাফিজের একমাত্র ছেলে হাফেজ মাওলানা মাহফুজুর রহমান তামিম (২৮) দীর্ঘ প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। আত্মায় স্বজনের বাড়ি ঘর সহ সকল জায়গায় খোজাখুজি করে তার কোন সন্ধান পাওয়ায় যায়নি সন্ধান না পেয়েছে পরিবারের লোকজন মানসিকভাবে ভেঙে পড়েছেন।

.   এ ঘটনায় গত ২৪ নভেম্বর জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে। জিডি নং-১১২০। নিখোঁজ হাফিজ মাহফুজুর রহমান তামিমের পিতা মাওলানা আবদুল হাফিজ জানান, গত ৬ অক্টোবর তেঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তামিম তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে সিলেটে সুবিধ বাজার শশুড়ের বাসায় যায়। পরের দিন ৭ অক্টোবর সে ঢাকায় যাওয়ার কথা বলে বাসা থেকে বাহির হয়ে আর ফেরেনি।

.    তামিমের ব্যবহৃত মোবাইল ফোন (যার নং-০১৭৫২০৭৪৫৪১) বন্ধ পাওয়া যায়। তার বাবা বলেন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় আমরা তার চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছি।

,     মাওলানা তামিম এর পিতা মাওলানা আঃহাফিজ দৈনিক ফ্রন্টিয়ার সাক্ষাৎকারে জানান তিনি জমিয়তে ইসলামি বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্বে ২৭বছর থেকে আছেন , উনার ছেলে নিখোঁজ মাওলানা তামিম জমিয়তের রাজনিতির সাথে সম্পৃক্ত।

.     তিন আরো বলেন, যদি কেউ আমার ছেলে মাহফুজুর রহমান তামিমের সন্ধান পান, তাহলে আমার এই মোবাইল (০১৭১২১৪০৭০৫) নাম্বারে যোগাযোগ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি।

Daily Frontier News