আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ-
. জেলা হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে রাম শ্রী গ্রামে স্বামীর হতে আয়মনা ৩০ নামে এক গৃহবধূ খুন হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় ২৬ মার্চ মঙ্গলবার বিকেলে নিহতের স্বামী আকছির মিয়ার সাথে তার স্ত্রী পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় এক প্রর্যায়ে ভিকটিম আয়মনার স্বামী আছকির মিয়া ভিকটিম কে বুকে ঘুষি ও দুই হাত দিয়ে গলা চেপে ধরলে ভিকটিম অচেতন অবস্থায় মাটিতে পরে যায়। তখন ভিকটিমের স্বামী আছকির মিয়া তার স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি খুজতে থাকে।তখন আশপাশের লোকজনের সন্দেহ হলে থানা পুলিশ কে সংবাদ দেয় এবং আকছির মিয়া কে আটক করে। থানায় খবর দিলে পুলিশের এস আই দেলোয়ার হোসেন,এএসআই মোফাজ্জল সংগীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের স্বামী আছকির মিয়া কে আটক করে।তখন ভিকটিমের নিকট আত্মীয় স্বজন ভিকটিম কে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসিলে কর্তব্যরত ডাক্তার জানান ভিকটিম ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।আটক আকছির মিয়া রামশ্রী গ্রামের মৃত মনজুর আলীর ছেলে।
এ বিষয়ে চুনারুঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics