আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি:-
চুনারুঘাটে ২৫ কেজি গাঁজা,তিন বোতল মদ পাচারকালে সিএনজি সহ এক যুবককে আটক করেছে বিজিবি সাতছড়ি ক্যাম্প।
জানাযায় গতকাল ১৭ ফেব্রুয়ারি রাতে সাতছড়ি বিজিবি ক্যাম্পের একদল জোয়ান অভিযান পরিচালনা করে সাতছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে ওই যুবককে আটক করে। আটক কৃত যুবক চুনারুঘাট উপজেলার বাজারটিলা গ্রামের জহির মিয়ার ছেলে শাহজাহান মিয়া (২০)উদ্ধার কৃত ২৫ কেজি গাজাঁ যাহার মূল্য অনুমান ৮৭,৫০০/- টাকা,৩ বোতল মদ যাহার মূল্য অনুমান ৪,৫০০/- টাকা ও একটি সিএনজি গাড়ী যাহার মূল্য অনুমান ৭,০০,০০০/- টাকা।
অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা, মদ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় মামলার রুজু হয়েছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics