Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটে সড়কে প্রান গেলো মেছু বিড়ালের

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ-

 

২৮শে সেপ্টেম্বর রোববার সন্ধ্যার দিকে উপজেলার চুনারুঘাট বাল্লা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, খাদ্যের সন্ধানে ভোরবেলা মেছো বিড়ালটি সড়কের পাশে চলে আসে। রাস্তা পারাপারের সময় সিএনজি গাড়ির ধাক্কায় বিড়ালটি মারা যায়।

চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সভাপতি ইউনুস মিয়া তালুকদার বলেন হাওরে ও বনে-জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বাসস্থানের অভাবে এসব প্রাণী ক্রমশ লোকালয়ে চলে আসছে। ফলে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে।

তিনি আরো বলেন মেছো বিড়াল একটি নিরীহ প্রাণী যার জীবন বৈচিত্র্য রক্ষায় কাজ করে। এ বিষয়ে বন্যপ্রাণী জীববৈচিত্র্য রক্ষা বিভাগীয় কর্মকর্তা মৌলভীবাজার কে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তাকে ওয়াটসেপে মেসেজ দিলে কোন উত্তর দেননি তিনি।

মেছো বিড়াল মূলত লাজুক ও একা থাকার স্বভাবের প্রাণী, যারা রাতে শিকার করতে পছন্দ করে এবং জলাভূমি ও নদী অঞ্চলে বাস করে। এরা মানুষের উপর আক্রমণ করে না, বরং বিপদের আভাস পেলে পালিয়ে যায়।

তবে বাসস্থানের অভাবে এরা কখনো কখনো মানুষের বসতিতে হাঁস-মুরগি শিকার করে থাকে। এরা পানিতে মাছ ধরতে পারদর্শী, যা তাদের পরিবেশে বেঁচে থাকার জন্য সহায়ক।

স্বভাব ও আচরণনিশাচর ও একাকী মেছো বিড়াল নিশাচর এবং সাধারণত একাকী থাকতে পছন্দ করে। এরা সাঁতারে পারদর্শী এবং পানিতে ডুবে মাছ ধরতে বিশেষভাবে দক্ষ, যা এদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। পুরুষ মেছো বিড়ালরা তাদের এলাকা চিহ্নিত করার জন্য তীব্র গন্ধযুক্ত প্রস্রাব ব্যবহার করে।

মেছো বিড়াল মাছ, ব্যাঙ, পাখি, কাঁকড়া ও সাপ খেয়ে পরিবেশের খাদ্য শৃঙ্খল ঠিক রাখে এবং মরা ও রোগাক্রান্ত মাছ খেয়ে জলাশয়ের স্বাস্থ্য ভালো রাখে। পশুপাখি নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীর সাংবাদিক আব্দুল জাহির মিয়া বলেন মেছো বিড়াল অত্যন্ত নির্ভয় প্রকৃতির এটিকে ইংরেজিতে ফিশার ক্যাট বলা হয় এটি আমাদের পরিবেশের এবং জীববৈচিত্র রক্ষায় উপকারী একটি নিরীহ প্রাণী।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন আমি ফেসবুকে দেখেছি,আমি রাস্তায় ঢাকা যাচ্ছি বিদায় প্রানিটির খোঁজখবর নিতে পারিনি। তবে আমার ধারণা কেউ প্রাণীটিকে মেরে রাস্তায় ফেলে রাখতে পারে।

Daily Frontier News