Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটে মেয়ে কে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসে জামাত-শিবির ক্যাডারদের হাতে আ’লীগ নেতা হামলা’র স্বীকার

 

চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাটের আমুরোড বাজারে মেয়ে কে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসে জামাত-শিবির ক্যাডারদের হামলায় গুরুতর আহত হয়েছে ইউনিয়ন আ’লীগের জনশক্তি বিষয়ক সম্পাদক তাহির মিয়া।এ সময় হামলাকারীরা তার মেয়ে কে টানা-হেচড়া করে।
আহত তাহির মিয়া কে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(৭ এপ্রিল)রবিবার ২৭ রোজা ইফতারের পর আ’লীগ নেতা তাহির মিয়া তার ১৪ বছবের কন্যা সন্তান কে নিয়ে আমুরোড বাজারে ঈদের কেনাকাটা করতে আসলে জামাত-শিবির ক্যাডাররা পরিকল্পিত ভাবে হামলা করে।শিবির নেতা নিক্সন, জামাত নেতা বকুল ও নুরুল হক এর নেতৃত্বে ২০/৩০জনের একটি সংঘবদ্ধ দল তাহির মিয়া উপর ঝাপিয়ে পড়ে। তাদের আঘাতে আ’লীগ নেতা তাহির মিয়া মাটিতে লুঠিয়ে পড়েন।এ সময় তার সাথে থাকা ১৪ বছরের মেয়েকেও তারা টানা-হেচড়া করে লাঞ্চিত করে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন ঘটনাটি শুনেছি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিব।

Daily Frontier News