আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি:
. হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি গুদামে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭মে) দুপুরে চুনারুঘাট (এলএসডি) খাদ্য গুদামে ধান – চাল সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম, পিআইও প্লাবন পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো: আবুল হোসন, চাউল কল মালিক ব্যবসায়ী মকছুদ আলী ও আওয়াল মেম্বার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: রজব আলী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ মিয়া সহ খাদ্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ ও সুধিজন উপস্থিত ছিলেন।
. উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, ইরি-বোরো মৌসুমে এ উপজেলায় সরাসরি কৃষকের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে এক হাজার ১৫৮ মে.টন ধান, ক্রয় করা হবে। মিল মালিকদের কাছ থেকে ৪৫ কেজি দরে দুই হাজার ৩২৮ মে.টন সিদ্ধচাল এবং ৪৪ টাকা কেজি দরে ৫৯ মে.টন আতপচাল ক্রয় করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics