চুনারুঘাট প্রতিনিধিঃ-
পুর্ব শত্রুতার জের ধরে বীরমুক্তিযোদ্ধার স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যদের হাত-পা ভেঙ্গে দিয়েছে একদল র্দুবৃত্ত।গুরুতর আহত বীরমুক্তিযোদ্ধার স্ত্রী আনোয়ারা খাতুন (৮০) ও তার ছেলে আমীর হোসেন (৩৫)কে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।আরো ৩ জন কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে জহুর হোসেন (৪৫) বাদী হয়ে চুনারুঘাট থানায় অভিযোগ দিলেও রহস্যজনক কারনে মামলা রের্কড হয়নি।
(১৫ মার্চ)শুক্রবার দুপুর ২ টার সময় চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নরের ইকরতলী ধলাজাই গ্রামে বীরমুক্তিযোদ্ধা মরহুম হাসু মিয়ার বাড়িতে র্দুবৃত্তরা হামলা চালায়।
বীরমুক্তিযোদ্ধার বৃদ্ধ স্ত্রী আনোয়ারা খাতুন জানান,কিছুদিন পুর্বে তাদের জমিতে গরু ছাগল ছড়ানো নিয়ে তর্কাতর্কি হয় বিবাদীদের সাথে। তারা এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন।মুলত সেই মামলা করার আক্রোসে বিবাদী মীর জুবায়ের এর নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়।এতে বীর মুক্তিযোদ্ধার ৮০ বছর বয়সী স্ত্রী আনোয়ার ছাড়াও তার নাতি এসএসসি পরীক্ষার্থী ফয়সল ও তার বোন মারাত্মক আহত হয়।ফয়সল ১ বিষয়ে এসএসসি পরীক্ষা দিতে পারেনি।এঘটনায় তাদের মধ্য আতংক বিরাজ করছে।বিবাদী মীর জুবায়ের প্রভাবশীলী হওয়ায় সে থানা পুলিশ কে ম্যানেজ করে তাদের কে মামলা করলে পরিনতি আরো ভয়াবহ হওয়ার হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় কে ফোন দিয়ে কোন উত্তর পাওয়া যায়নি।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বলেন,বিয়ষটি খুবই দুঃখজনক।আমি এমপি হওয়ার আগেই বলছিলাম নারীদের কখনো আঘাত করবেন না।করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics