আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি:-
চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের পারকুল চা বাগান সংলগ্ন টিলা থেকে মাটি কাটা ও বিক্রির করার অপরাধে একজনকে ১৫ দিনের
বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১৪ ফেব্রুয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। আসামী
বৈরত বৈদ্য পিতা রথু বৈদ্যকে বাবুল মিয়া নামে একব্যক্তির কাছে মাটি কাটা বিক্রি অপরাধে
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের জন্য ১৫ (পনের ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics