মাসুদ পারভেজ
চুরির টাকায় কেনা নোহা মাইক্রোবাসসহ নুরুল হক বাবু (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
সোমবার (৪ মার্চ) দুপুরে সাংবাদিক দের বিষয়টি জানান চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি বলেন, ২০ জানুয়ারি রাতে বাসার জানালার গ্রিল কেটে চান্দগাঁও আবাসিকের বাসিন্দা মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইনের বাসা থেকে নগদ ২২ লাখ টাকা, ১৯ ভরি স্বর্ণালংকার একটি আইফোন প্রো ম্যাক্স চুরি হয়। এ ঘটনায় বাবর হোছাইন চান্দগাঁও থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে। এরপর ২৭ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় নুরুল হক বাবুকে। আদালতের আদেশে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাবু চুরি করা টাকা ও স্বর্ণালংকার বিক্রি করে একটি নোহা গাড়ি কিনেছেন বলে পুলিশকে জানান। এরপর ২ মার্চ বহদ্দারহাট বারইপাড়া এলাকা থেকে নোহা গাড়িটি জব্দ করে পুলিশ।
ওসি বলেন, গ্রেফতার বাবু এখনো পুরোনো সিঁধেল চোর। তার বিরুদ্ধে চান্দগাঁও থানাসহ মহানগরীর বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics