মোঃ আব্দুল হান্নানঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কৃতিসন্তান।প্রবীন ও বর্ষীয়ান রাজনীতিবিদ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর।বীর মুক্তিযোদ্ধা।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী। এডঃ মোহাম্মদ ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরা মিনু আর নেই।তিন আজ বিকেল ৩ ঘটিকার সময় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।তিনি বেশ কিছু দিন যাবৎ অসুস্থতায় ভোগছিলেন বলে জানা গেছে।মরহুমের জানাযার নামাজের সময় পরে জানানো হবে বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics