মাসুদ পারভেজ
চীফ স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম: চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
রোববার (১৪ আগস্ট) বেলা ১টার দিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় সদ্য জম্ম নেওয়া সাদা বাঘের বাচ্চা, অজগর সাপসহ চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসাইন শুভ উপস্থিত ছিলেন।
চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রতিনিধি কে বলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন চিড়িয়াখানা পরিদর্শনে এসেছেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics