মাসুদ পারভেজ
. চট্টগ্রামে চুরি করা অটোরিকশা সহ চট্টগ্রামে দুই চোর গ্রেফতার পুলিশের সঙ্গে দুই চোর (বামে) ও উদ্ধার হওয়া অটোরিকশা
চুরি করা সিএনজিচালিত অটোরিকশাসহ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার লেচুবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন লাভলু নাথ (৩২) এবং মো. ছালেহ আহাম্মদ (৪৩)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গত বৃহস্পতিবার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইয়াছিন থানায় মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে শনাক্ত করা হয়। রোববার অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার লেচু বাগান এলাকা থেকে দুই চোরকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকেই সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি জাহিদুল কবির ,।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics