মোঃ শাহিন শওকত জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে মুদি দোকানদার এর কন্যা মোসাঃ ইভা আক্তার ফারজানা। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ফারজানা । মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরেই প্রতি বছরের মতো ইভা আক্তার ফারজানা সহ বেশ কয়েক জন গোল্ডেন এ প্লাস পেয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি সুনামের সাথে বরাবরের মত শিক্ষার্থীরা গোল্ডেন এ প্লাস পেয়েছে ।
মুদি দোকানির কন্যা ইভা আক্তার ফারজানা রবিউল ইসলাম রবুর একমাত্র কন্যা ইভা আক্তার ফারজানা । নিজের উজ্জল ভবিষ্যত কামনায় পরিবার ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে দোয়া কামনা করছে। তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার বিভিন্ন কর্মকর্তা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ ।
মনাকষা হাউসনগর গ্রামের রবিউল ইসলাম রবুর মেয়ে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ উল্লাস করে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী এবং গ্রামের সকল ছেলে মেয়েদের প্রতি ফারজানার মত ভালো ফলাফল করার পরামর্শ দেন সেই সাথে ফারজানার দীর্ঘায়ু ও শুভকামনা প্রত্যাশা করেন এলাকাবাসী ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics