Daily Frontier News
Daily Frontier News

খুলনার ডুমুরিয়ায় বধ্যভূমি পরিদর্শন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

 

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

খুলনা ডুমুরিয়ার ১৯৭১ এর ২০মে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর নির্যাতনে নিহত চুকনগর পাতাখোলা বিলে ১০ হাজারেরও বেশি শহীদের চুকনগর বধ্যভূমিতে মঙ্গলবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে চুকনগর বধ্যভূমি পরিদর্শন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ সময়ে তিনি বলেন, চুকনগরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। পুর্ণাঙ্গ বধ্যভূমি বাস্তবায়নে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

এ সময় উপজেলা যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিমউদ্দিন,চুকনগর গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পরিষদ’-এর সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহি অফিসার শরিফ আসিফ রহমান,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,
খুলনার অতিঃ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান,অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট
মীর আলিফ রেজা,রেজিস্ট্রার মুন্সি মশিউর রহমান,আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এম এম মোর্শেদ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় অতর্কিতে হামলা চালিয়ে মাত্র ৩/৪ ঘন্টায় মুক্তিকামী ১০ থেকে ১২ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে।
স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চুকনগরের গণহত্যা এক কালো অধ্যায় রচনা করেছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে এত স্বল্প সময়ে এ ধরনের ভয়াবহ গণহত্যার নজির পাওয়া যায় না।

Daily Frontier News