(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি)
কয়রায় মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পিটিয়ে জখমের মামলায় কয়রা উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছে। বুধবার ২৭ জুলাই কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক মোঃ দেলোয়ার হোসেন জামিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য গত ২২ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় র্যাব-৬ এর একটি টিম ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামকে আটক করে কয়রা থানায় হস্তান্তর করেন। কয়রা থানা পুলিশ একই দিন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামে কারাগারে প্রেরণ করেন। এর আগে উত্তরচক আমিনীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান তাকে মারপিট করে জখমের অভিযোগে খুলনা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। এ ছাড়া তার স্ত্রী কয়রা থানায় মামলা দায়ের করেন। ঐ মামলায় তিনি জেল হাজতে ছিলেন। জামিন পাওয়ার পর মুক্তি পেয়েছেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics