কুমিল্লা প্রতিনিধি।।
মঙ্গলবার কুমিল্লার বরুড়ার বাবা মায়ের একমাত্র সন্তান ইসরাত খেলা করতে গিয়ে বিষ খেয়ে ফেলে।
ডাক্তার দেখানোর জন্য মেয়েকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে বোগদাদ বাসে উঠেন বাবা-মা। বাসটি মুদাফরগঞ্জ আসলে যানজটের কবলে পড়ে আটকে থাকে। ইসরাতের মা তার মেয়ের চিন্তায় উদ্বিগ্ন হয়ে হাউ মাউ করে কান্না শুরু করেন তখন। বাসের মধ্যেই ছিলেন র্যাব সদস্য জনাব মামুন।
তিনি তার ব্যাগ থেকে র্যাবের এপ্রোন বের করে পরে বাসের সামনে চলে যান এবং কিছুক্ষণের মধ্যেই দক্ষতার সাথে বাজারের বিশাল যানজটকে অতিক্রম করেন। বাসের ড্রাইভারকে বাসে বিষ খাওয়া ইমারজেন্সি রোগী আছে বলে অবগত করেন। র্যাব সদস্য মামুন ফোন করে তার অফিস থেকে একটি গাড়ি পদুয়ার বাজার বিশ্বরোডে এনে দাঁড় করিয়ে রাখেন এবং বিশ্বরোডে আসার পর ঐ গাড়িতে করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics