আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি (বাভূঅকস) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শনিবার কুমিল্লার পথে পথে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তার গাড়ী বহরে সফর সংঙ্গী ছিলেন, কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান ও দপ্তর সম্পাদক মোঃ জয়দুল হোসেন। ওইদিন ঢাকা থেকে গাড়ী বহর নিয়ে বিকাল ৩.১০ মিনিটে তিনি কুমিল্লা- নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় প্রবেশ করলে স্থানীয় ভূমি কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লা জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক তারেক বিন ওয়ালী, ভূমি উপ সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম, আলমগীর হোসেন,আবদুল কাইয়ুম চৌধুরীসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে,ওই দিন তিনি লাকসাম থেকে ঢাকা ফেরার পথে বিকাল ৩.৪০ মিনিটে কুমিল্লার একটি হোটেলে যাত্রা বিরতিকালে সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ আবদুল কাদের ও সাধারণ সম্পাদক মোঃ কাশেম খানের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ওইদিন দুপুরে কেন্দ্রীয় কমিটির মহাসচিব ঢাকা থেকে গাড়ী বহর নিয়ে কুমিল্লা লাকসামের আউশপাড়া গ্রামে ঢাকা বিভাগের উপ ভূমি সংস্কার কমিশনারের ব্যক্তিগত সহকারী সাজ্জাদ হোসেন শাকিলের বৌভাত অনুষ্ঠানে যোগদেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics