মোঃ আব্দুল্লাহ :-
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কাবিলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটর সাইকেল চালক মাদ্রাসা ছাত্র হাফেজ নাজমুল হাসান(২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
বৃহস্পতিবার(১২ মে) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান আদর্শ সদর উপজেলার সৈয়দপুর(আজিমপুর) এলাকার এনামুল হাসানের ছেলে।সে পার্শবর্তী কালাকচুয়া ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র ছিল।
সে নিমসার এলাকার একটি মসজিদে ইমামতি করতেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল যোগে নাজমুল কোথায়ও যাচ্ছিল।কাবিলা আসার পর অজ্ঞাত একটি গাড়ি তাকেসহ মোটর সাইকেলটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics