মাসুদ পারভেজ
চট্টগ্রামের কর্ণফুলীতে ঘরের সিলিং থেকে ৩৪ কেজি গাঁজাসহ মোঃ হিসবুল্লাহ প্রঃ রুবেল (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। পরে তার তথ্যমতে পার্শ্ববর্তী আমানতশা পাড়া এলাকার সাইমুন উদ্দিনের বসতবাড়ির সিলিংয়ের উপর তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মো. হিসবুল্লাহ প্রকাশ রুবেল (২৭) কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালি ইউনিয়নের মোস্তাক বাপের বাড়ির মো. হারুনের ছেলে। সে বর্তমানে শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করেন।
ওসি মো. জহির হোসেন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics