মোঃ আব্দুল হান্নানঃ–
হবিগঞ্জের কৃতি সন্তান মাসুদ লস্কর কে ইয়ুথ টেলিভিশনের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। মাসুদ লস্কর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউ পি এর অন্তর্গত শিমুল ঘর গ্রামের মরহুম মুকিম উদ্দিন লস্কর ও সৈয়দা সালমা আক্তারের ২য় সন্তান। সাহসী সাংবাদিক বলে খ্যাত জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকা কান্ট্রি টুডের একজন একনিষ্ঠ সংবাদ কর্মী। তাছাড়া জাতীয় দৈনিক দেশ সেবা পত্রিকার স্টাফ রিপোর্টার, চ্যানেল টুয়েন্টি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল বাংলাদেশ সংবাদ প্রতিদিনের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।
মাসুদ লস্কর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে অঙ্গীকারবদ্ধ সংগঠন ই প্রেস ক্লাব এর হবিগঞ্জ জেলার আহবায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics