Daily Frontier News
Daily Frontier News

ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও জারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বুড়িচং উপজেলা শাখা ও জারিয়া ফাউন্ডেশন, পীরযাত্রাপুর, বুড়িচং কুমিল্লা কর্তৃক যৌথ উদ্যোগে কুমিল্লা ক্যান্টনমেন্ট এর হোটেল কফি হাউজে ১৬মার্চ শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জারিয়া ফাউন্ডেশনের সভাপতি মুমিনুল হকের সভাপতিত্বে আইবিডব্লিউ এফ এর কুমিল্লা উত্তরের সদস্য গোলাম কিবরিয়া সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি ডাব্লিউ এফ এর কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সভাপতি মোঃ নজরুল ইসলাম খাদেম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আই বি ডাব্লিউ এফ এর কুমিল্লা জেলা উত্তর সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল,আই বি ডাব্লিউ এফ এর কুমিল্লা জেলা উত্তর উপদেষ্টা মাওলানা মুফতি আমিনুল ইসলাম, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম, আই বি ডাব্লিউ এফ এর কুমিল্লা উত্তরের সেক্রেটারী খাইরুল বাশার, বুড়িচং উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুনুল হক,বুড়িচং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর ফারক, কুমিল্লা ক্যান্টনমেন্টের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম এছাড়া ও ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Daily Frontier News