Daily Frontier News
Daily Frontier News

আ’লীগ নেতা বাবুল হত্যারকারীদের ফাঁসির দাবিতে ইউসুফপুর ১ং ইউনিয়ন আ.লীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

শেখ শিবলী সরকার নিজস্ব প্রতিবেদক:-

 

.     পৌর মেয়র আক্কাশ আলীকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘা চারঘাট উপজেলার ইউসুফপুর ১ং ইউনিয়ন আওয়ামীলীগ। উল্লেখ্য গত শনিবার (২২জুন) সকালে পৌর মেয়র আক্কাস আলীর অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শনিবার সকাল ১০ টায় বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন এর ডাকদেন বাঘা উপজেলা আওয়ামীলীগ। অপর দিকে ঠিক একই সময়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আধিপত্য বিস্তার ভাঙ্গার জন্য উপজেলা নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেন পৌর মেয়র আক্কাস আলী ও তার সমর্থীতরা। ঘটনার এক পর্যায় মানব বন্ধন শুরু হওয়ার ঠিক ১০ থেকে ১৫ মিনিটের মাথায় সেখানে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালাই মেয়র আক্কাস আলী সহ তার সমর্থীতরা। এ ঘটনায় আহত মোট ২৫ জন। এর মধ্যে পৌর মেয়র আক্কাস গ্রুপের রয়েছে ৫ জন। দুই পক্ষের সংঘর্ষে অপর গ্রুপের নেতা আশরাফুল ইসলাম বাবুলের অবস্থা আশংকা জনক হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকার পরে আহত আওয়ামী লীগ নেতা বাবুলের শরীরের কিছুটা অবনতি ঘটে। গত ২২ জুন উপজেলা সদরে দুই পক্ষের সংঘর্ষের পর গতই ২৬ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতা বাবুল মারা যান। সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের (৫০) মৃত্যুর পর তাঁরা এলাকা ছেড়ে পালাতক।

রবিবার বিকেল বাঘা চারঘাট উপজেলার ইউসুফপুর ১ং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচির আয়োজন হয়। এ সময় বক্তারা বলেন, বাঘা পৌর মেয়র আক্কাস আলী একজন মাদক সেবন কারী ও বিতর্কিত নেতা। তার বিরুদ্ধে মাদক সেবন করে মানুষকে মারপিট, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ২১ মার্চ ২০২২ ইং তারিখ উপজেলা আ’লীগের সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাদের সামনে হামলা করে একবার বিতর্কিত হন সর্বশেষ গত ২২ জুন তার অনিয়ম দুর্ণীতির প্রতিবাদে উপজেলা আ’লীগের ব্যানারে মানব বন্ধন করতে গেলে সেখানেও তিনি তার বাহিনী নিয়ে অতর্কিত হামলার চালান। এ ঘটনায় পরদিন দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তার ভাগিনা ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম(মেরাজ)সহ ৭ জন আসামীকে আটক করেছে। তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি এ মামলার প্রধান আসামী বিতর্কিত নেতা আক্কাছ আলীসহ খুনি পলাতক রয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে আমরা অবিলম্মে আওয়ামী লীগ নেতা বাবুলের খুনিদের খুঁজে বের করে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।

সমাবেশ বক্তব্য রাখেন ইউসুফ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেদায়েতুল ইসলাম, ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অত:পর দলের ১৯ জন নেতা-কর্মী সহ উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল কে হত্যার উদ্দেশ্যে নির্মম ভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদ ও উক্ত ঘটনার প্রধান আসামী পৌর মেয়র আক্কাছ আলীকে অবিলম্মে গ্রেফতাদের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বাঘা চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগ।

Daily Frontier News