মোঃ আক্তারুজ্জামান লিটন //
খুলনা ব্যুরো।।
বিপুল উৎসাহ উদ্দীপনার এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাঁঠালতলা বাজার কমিটির নির্বাচন সমপন্ন হয়েছে। আজ সোমবার কাঁঠালতলা বাজার কাঁচামাল চত্তরে সকাল ৯ টা থেকে বিকেল ৪ পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৩২৫ জন ভোটারের মধ্যে ৩১৯ জন ভোটার উপস্থিতি হয়ে তাদের পছন্দের প্রতিকে ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে চেয়ার প্রতিক নিয়ে মোঃ আব্দুল আজিজ শেখ ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতিকে মোঃ হাসান শেখ ১৬৭ ভোট,
সাংগঠনিক সম্পাদক পদে মই প্রতিকে মোঃ আব্দুর রশিদ গাজী ১৬১ ভোট,কোষাধ্যক্ষ পদে কলম প্রতিকে মোঃ হাফিজুর রহমান শেখ ১৬৩ ভোট, ও সহ-সভাপতি পদে
আনারস প্রতিকে ১৮০ ভোট পেয়ে মোঃ আসাবুর রহমান বিজয়ী হয়েছেন। এর আগে সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল্যাহ মোল্লা,
দপ্তর সম্পাদক পদে প্রহল্লদ দাস,ক্রীড়া সম্পাদক পদে মোঃ হায়দার আলি,কার্যনির্বাহী সদস্য এসএম সিদ্দিকুর রহমান ও আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বিন্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডি অফিসারের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক এসএম আব্দুর রাজ্জাক,সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন,শিক্ষক মোঃ হাসেম আলি ও আব্দুল গফুর।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই ফরিদুজ্জামানের নেতৃত্ব থানা পুলিশে একটি দল সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন।
শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিএম ফারুক হোসেন,
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক এমএম আবদুল্লাহ, শেখ বিল্লাল হোসেন ও আজহারুল ইসলাম গাজী।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics