Daily Frontier News
Daily Frontier News

অসাম্প্রদায়িক চেতনার রোল মডেল বাংলাদেশ—-আ জ ম নাছির

 

 

মাসুদ পারভেজ
সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-

 

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার রোল মডেল বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে নগরের জেএম সেন হলে চট্টগ্রাম আইন কলেজ ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, পৃথিবীর বুকে অসাম্প্রদায়িক চেতনায় দাঁড়িয়ে আছে বহু ধর্ম, বর্ণ, গোত্র নিয়ে এক বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনার বেদীমূলে দাঁড়িয়ে বাঙ্গালি দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে।

হাজার বছর ধরে এই অসাম্প্রদায়িক চেতনায় আমাদের মূল ভিত্তি হয়ে পথ দেখিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

আমাদের আগামীর প্রজন্ম অসাম্প্রদায়িক চেতনায় বড় হোক। একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনে অসাম্প্রদায়িক হোক মূল ভিত্তি- এই মোটোকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

ছাত্র-যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম আইন কলেজ শাখার সভাপতি অনিক নাথ আদিত্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমিত চৌধুরী সঞ্চালনায় বক্তব্য দেন আহ্বায়ক রাজিব পাল কাব্য ও সদস্য সচিব এ্যানি গুপ্তা প্রমুখ।

Daily Frontier News