স্টাফ রিপোর্টার:-
অপ-সাংবাদিকতা রোধে ভেদাভেদ ভুলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
সোমবার (১৯ই ডিসেম্বর) সকালে নগরীর কালিরবাজার এলাকায় অবস্থিত জেলা সরকারী গণগ্রন্থাগারের হল রুমে এফবিজেও এর উদ্যোগে জাতীয় প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরীতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা মানতে হবে। বাংলাদেশ প্রেস কাউন্সিল বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ১৪ ফেব্রæয়ারি প্রতিষ্ঠা করেছেন। আমরা মনে করি, সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কেননা বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। এটার প্রমাণ হচ্ছে এই বাংলাদেশ প্রেস কাউন্সিল।
এছাড়াও বিচারপতি নিজামুল হক নাসিম আরও বলেন, সাংবাদিকদের সাহস নিয়ে লিখতে হবে। কারণ সাহস না থাকলে কোনো যুদ্ধেই সফল হওয়া যায় না। মনে রাখতে হবে কলমের চেয়ে শক্তিশালী কিছুই নেই। যেইদিকে বেশি দুর্নীতি হয় সেখানে সবাই দায়ী নয়। গুটি কয়েক মানুষের কাছে হার মানা যাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের আপোষহীন থাকতে হবে। থাকতে হবে গণতন্ত্র ও শান্তির পক্ষে। এ জন্য প্রয়োজনে সাংবাদিকদের জনমত গড়ে তুলতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন চৌধুরী’র সভাপতিত্বে এবং ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপুর সার্বিক পরিচালনায় এ-সময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিলের সদস্য এম জে কিবরিয়া চৌধুরী, বাসস এর অনলাইন ইনচার্জ ড. উৎপল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর চেয়ারম্যান এস এম মোরশেদ, মহাসচিব এস এম হানিফ আলী, নবজাগরণ পত্রিকার সম্পাদক মোঃ আবু তাহের পাটোয়ারী, দৈনিক এ সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক এম এম তোহা, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। প্রেস কাউন্সিলের সুপারেন্টন্ডেন্ট শাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জাল হোসেন, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, কবি দিপক ভৈমিক, মাইটিভির নাঃগঞ্জ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, তথ্য পত্র পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম আরজু, বিজিনেস পত্রিকার সহ সম্পাদক নজরুল ইসলাম নয়ন, দৈনিক অন্যকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাজ্জাদ আহম্মেদ খোকন,বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি আনোয়ারুল হক, ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, পথের সময় পত্রিকার সম্পাদক তৈকির রাসেল, সাংবাদিক গোলাম সবুজ, বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিকে রাসেল,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোটার মাহমুদুল হাসান সম্রাট, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার রিপার্টার রুহুল আমিন,তাসলিমা পপি, ফটো সাংবাদিক কামরুল হাসান সুমন, নিউজ ২৪.কমের সম্পাদক মিঠুর সরদার সহ জেলার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics