মো:রইছ উদ্দিন সংবাদদাতা:-
জেলা ব্রাহ্মণবাড়িয়া ১১ই ফেব্রুয়ারি সরাইল উপজেলা চুন্টা ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি শমাবেশ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শান্তি শমাবেশ আহবান জানিয়েছেন সাবেক ৫বারের সফল চেয়ারম্যান জনাব শেখ হাবিবুর রহমান সভাপতি ৩নং চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ।
তিনি বলেন, বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে আগামী নির্বাচন পর্যন্ত দলের সিদ্ধান্ত মোতাবেক চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ মাঠে থাকবে! এখন থেকে আওয়ামী লীগের প্রতিদিনই কর্মসূচি আছে তবে বিএনপির সঙ্গে পাল্টা পাল্টি করে নয়!আমরা প্রতিযোগিতা চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতা নয়।
সভাপতি শেখ হাবিবুর রহমান তিনি আরো বলেন, সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি, এটা পুরনো অভিজ্ঞতা থেকে বলা যায়। বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি। তারা কি করে দেশে গণতন্ত্র চায়?আমরা চুন্টা ইউনিয়ন বাসি নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করবো।
উক্ত শান্তি শমাবেশে চুন্টা ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন বিএনপি ষড়যন্ত্রমূলক ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিএনপি কে প্রতিহত করতে হবে।
শান্তি সমাবেশ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসুল পুর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সায়েদুল হক মাস্টার, সাধারণ সম্পাদক চৌধুরী মিয়া ইতালি প্রবাসী মো:আহাদ আলী, মো:সফিকুল ইসলাম, সামছুল হক সহ চুন্টা ইউনিয়নের ওয়ার্ড ভিক্তিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics