মো.রুবেল মিয়া
ব্রাহ্মণবাড়িয়া (সরাইল -আশুগঞ্জ) ২আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য (স্বতন্ত্র) প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার সমর্থনে সরাইলে এক নির্বাচনী সভায় অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ, রবিবার বিকেলে আ’লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে উকিল আবদুস সাত্তার ভূইয়ার সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, জাতীয় মহিলা সংরক্ষিত আসন-৩১২ এর সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)।
এছাড়াও সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন (মঈন), স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম (সাজু), সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।
উক্ত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব।
কলার ছড়ি মার্কায় ভোট দিয়ে উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে জয়যুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics