মো. রুবেল মিয়া-
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ইসলামী যুব খেলাফত বাংলাদেশ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ অক্টোবর ২০২২খ্রিঃ, রোজ শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের রাবিয়া শিকদার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার হল রুমে ইসলামী যুব খেলাফত বাংলাদেশ এর সরাইল উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে কোরআন তেলাওয়াত করেন মাফেজ মো. হাফিজুর রহমান।
ইসলামী যুব খেলাফত বাংলাদেশ সরাইল উপজলার শাখার নবনির্বাচিত আহ্বায়ক এইচএম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও নবনির্বাচিত সদস্য সচিব মুফতি মুর্শেদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব খেলাফত এর আহ্বায়ক মুফতি এনামুল হাসান ।এতে স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক এ এম জহিরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব খেলাফত এর সদস্য সচিব মুফতি বুরহান উদ্দিন আল মাতিন, ইসলামী যুব খেলাফত কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা এইচ এম এমদাদুল হক কবির।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন ইসলামী ঐক্যজোট সরাইল উপজেলার সাধারন সম্পাদক মুফতি আব্দুর রাকিব শিকদার, কেন্দ্রীয় ছাত্র খেলাফত এর অর্থ বিষয়ক সম্পাদক হোসাইন আহম্মদ আমিনী, মাওলানা নাজমুল হাসান, ইসলামী ঐক্যজোট নেতা মুফতি মনিরুজ্জামান, মো. মাখন সরদার, মো. জামাল উদ্দিন মেম্বার, মুফতি ইলিয়াস সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics