বুড়িচং প্রতিনিধি।।
১৫ মার্চ বুধবার রাজাপুরে বুড়িচং উপজেলা কৃষি শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন করা হয়। বুড়িচং উপজেলা কৃষি শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ জালাল হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কাশেম। মোঃ সোলাইমান পাটোয়ারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, বিডিআরের সাবেক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন মাওলানা মোঃ মোশাররফ হোসাইন, মাস্টার ফয়েজ আহমদ, মাওলানা মোঃ জাকারিয়া খান, কৃষিবিদ মোঃ আল আমীন ভূইয়া, মাওলানা মোঃ ইস্রাফিল।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics