মোঃ রুবেল মিয়া সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বিগত পহেলা জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদীয় উপনির্বাচন পরবর্তী সরাইল উপজেলা জাতীয় পার্টির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ, শনিবার বিকালে সরাইল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা ডাক বাংলো চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এমদাদুল হক ছালেক এর সঞ্চালনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এড.আব্দুল হামিদ ভাসানী সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম,
যুগ্ম-সাধারন সম্পাদক বিল্লাল হোসেন,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মজিদ বক্স, উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক রহমত হোসেন, উপজেলা ছাত্রসমাজ সাবেক সাধারন সম্পাদক নিজামুল হক আলমগীর।
এছাড়াও সভায় বক্তব্য দেন
উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেতা মোজাহিদুল ইসলাম সেলিম, শরাফত আলী, চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপিত বাহার হাজী, পানিশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাজমুল হোসেন, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আইয়ুবুর রহমান, তরুন পার্টির নেতা একেএম কাজল, জাতীয় পার্টির নেতা মাজু মিয়া, মোর্শেদ, দুলাল বক্স প্রমুখ।
এছাড়াও উক্ত সভা উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics