বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না- আব্দুল গফুর ভূঁইয়া
বিএনপি দলীয় সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া বলেছেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খালি। আজকে ব্যাংকে টাকা নেই। বাংলাদেশে আজ ৯০ ভাগ লোক খালেদা জিয়ার পতাকা তলে এসেছে। এই ৯০ ভাগ লোকের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।
কোন স্বৈরাচার সরকার সহজে ক্ষমতা ছাড়ে নাই। বিজয় আমাদের সুনিশ্চিত। সেই বিজয়কে ঘরে তুলতে ত্যাগ শিকার করতে হবে। আমদেরকে মাঠে থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে তারেক রহমান নির্বাসনে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশ স্বাধীন করেছেন। বর্তমান সরকার কালো আইন দিয়ে মানুষের প্রতিবাদের ভাষা বন্ধ করে দিয়েছে।
তারা গত ১৪ বছর লুটপাট, দুর্নীতি ও দূর শাসন করেছে। সকল সম্পদ তারা এদেশ থেকে নিয়ে কানাডায় বেগম পাড়া করেছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছে। আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় গনসমাবেশে নাঙ্গলকোট উপজেলা থেকে সর্বোচ্চ নেতাকর্মী উপস্থিতি হবার আশাবাদ ব্যাক্ত করেন।
আব্দুল গফুর ভূঁইয়া বলেন সারাদেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে আগামী ২৬ শে নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণ-সমাবেশ সফল করার উদ্দেশ্যে নাঙ্গলকোট উপজেলার কেশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
মাঠে অনুষ্ঠিত এক পথসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন।
আবদুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে নাঙ্গলকোট পৌরসভার মাদ্রা, কেন্দ্রা, মৌকরা ইউনিয়নের কালেম কেশতলা, রায়কোট দক্ষিণ ইউনিয়নের ঝাটিয়াপাড়া রাজার, চালুয়া ইউনিয়নের ঢালুয়া বাজার মধুয়া বাজার, সিজিয়ারা বাজার, তেজের বাজারে পথসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে পথসভায় বক্তব্য রাখেন এবং লিফলেট বিতরণ করেন। এর আগে শুক্রবার দিনব্যাপী আবদুল গফুর ভূঁইয়া উপজেলার বাঙ্গডা পেরিয়া, আদ্রা, উত্তর, দক্ষিণ, বক্সগঞ্জ, দৌড় খাড় এলাকায় বিভিন্ন পথসভায় বক্তব্য প্রদান করেন এবং লিফলেট বিতরণ করেন।
এসময় উপতি ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক
মক্রবপুর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছফু উপজেলা ছাত্রদল সাবেক সংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইশ্রাফিল নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজ সাবেক সভাপতি নাছির উদ্দিন পিন্টু, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সালেহ আহাম্মদ, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মিন্টু, জোড্ডা পূর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়াল ফিরোজ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান কমু, ভারপ্রাপ্ত সদস্য সচিব আবদুল আলী, কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাইমুল ইসলাম বাবলু, মৌকরা ইউপি যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, ইউপি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব আলমগীর প্রমূখ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics