Daily Frontier News
Daily Frontier News

বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে দেবীদ্বারের আঃলীগ

 

প্রধান অতিথি- বাংলাদেশ আঃলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ সবুর

মোঃ বিল্লাল হোসেন,দেবীদ্বার প্রতিনিধিঃ

সারা দেশে বিএনপি-জামাতের নৈরাজ্য, আগুন ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী জেলার নেতাদের সঙ্গে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা এবং দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার শান্তি সমাবেশ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। সেই মোতাবেক কুমিল্লার দেবীদ্বার উপজেলাস্থ ১৪ নং সুলতান পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার (১১ ফেব্রুয়ারি) এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ সবুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-০৪ আসন দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রৌশন আলী মাস্টার, দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, দেবীদ্বার উপজেলা আঃলীগের সভাপতি একেএম সফিউদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, ১৪ নং সুলতান পুর ইউনিয়ন আঃলীগের সভাপতি সাহজাহান সরকার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ সবুর বলেন, বিএনপি-জামায়াত নাশকতা করার চেষ্টা না করলে তৃণমূলে কোনো সংঘর্ষ হবে না। আমরা কাউকে আঘাত করব না, কেউ আঘাত করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো।বিএনপি-জামায়াত আন্দোলন করতে পারে না, পারে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে। রাজনীতির নামে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে দেবীদ্বারের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এমপি বলেন,দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। বিএনপি বস্তাপচা নীতি নিয়ে দেশ শাসন করার দিবাস্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন কখনোই সফল হবে না।
সাংসদ আরো বলেন,রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি জামায়াত আবারও অগ্নিসন্ত্রাস করতে চায়। দেশের শান্তিপ্রিয় মানুষের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ মাঠে ছিল, আছে, এবং থাকবে। কোনরকম ষড়যন্ত্রের চেষ্টা করা হলে আওয়ামী সেনাদের সাথে নিয়ে প্রতিরোধ করবো।

শান্তি সমাবেশে অন্যান্যে নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ জেলা আঃলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপজেলা আঃলীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা অংশ নেন।

Daily Frontier News