নরসিংদী প্রতিনিধি ঃ
আসন্ন মাধবদী থানা অন্তর্গত নুরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ক্লিন ইমেজের প্রার্থী ফয়সাল বিন ইসলাম। নুরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৩ উপলক্ষে সরগরম ইউনিয়ন চলছে প্রচার-প্রচারণা, নৌকার মনোনয়ন পেতে লভিং চালাচ্ছে একাধিক প্রার্থী এবং এলাকাবাসীর সাথে মত বিনিময় করছেন প্রার্থীরা। তারমধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন নুরালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি , ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তারুণ্যের অহংকার ক্লিনমেন ফয়সাল বিন ইসলাম , ফয়সাল বিন ইসলাম বর্তমানে রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সানাউল্লাহ মোল্লা ও সহসভাপতি মনির হোসেন বেপারী,। মোঃ জামান জানান সবার সেরা প্রার্থী আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী যুবসমাজের আইকন ফয়সাল বিন ইসলাম । তিনি মনোনয়ন পেলে নৌকার বিজয় নিশ্চিত হবে। সাংগঠনিক সম্পাদক তমিজউদ্দিন জানান ফয়সাল বিন ইসলাম ক্লিন ইমেজের প্রার্থী তার কাছে ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ইউনিয়নবাসী নিরাপদ। নৌকা মার্কা পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবে। বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় বিভিন্ন ওয়ার্ডে এবং সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় ফয়সাল বিন ইসলাম ব্যাপক জনপ্রিয়তায়। অপরদিকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকারিয়া তিনিও নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। অত্র ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আরিফ হোসেন প্রচার প্রচারণা করে যাচ্ছে বলেও জানা যায়। প্রচার প্রচারণায় শীর্ষে রয়েছে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফয়সাল বিন ইসলাম। বর্তমানে নতুন প্রজন্মের ক্লিন ইমেজের প্রার্থী ফয়সাল বিন ইসলামকে নিয়ে স্বপ্ন দেখছেন নুরালাপুর ইউনিয়নবাসী এবং আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics