মোঃ আব্দুল হান্নানঃ-
দীর্ঘ প্রায় ৮ বছর পর অত্যান্ত আনন্দগন পরিবেশে ও কটুর নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে ১৩ সেপ্টেম্বর ২০২২ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরীর পরিচালনায় নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ।
সম্মেলনের উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের এম,পি র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃআল মামুন সরকার, কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর।
সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে ছোয়াব আহমেদ হৃতুল,মোঃ জিয়াউল ইসলাম জিতু,মোঃ লতিফ হোসেন, প্রদীপ কুমার রায়, শিরিন চৌধুরী, প্রমোদ রঞ্জন সূত্রধর, জিতু মিয়া, পুতুল রানী দাস, আদেশ চন্দ্র দেব, মোঃ আবুল হাশেম, আরিফুল হক, আব্দুল হামিদ, রোমা আক্তার, এটিএম মনিরুজ্জামান সরকার, ও সাধারণ সম্পাদক পদে ফারুকুজ্জামান ফারুক, আসাদুজ্জামান চৌধুরী, অঞ্জন কুমার দেব, এডঃ আব্বাসউদ্দিন, সুজিত কুমার চক্রবর্তী, মীর বশীর আহমেদ, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, রুবিনা আকতার, মোঃ নজরুল ইসলাম,এ জেড এম ইমাম রাজা, রুবেল মিয়া, বশীর আল হেলাল, নাছির উদ্দিন রানা, এডঃ মহিউদ্দিন চৌধুরী শরীফ রবিউল ইসলাম, এডঃ আবু সুফিয়ান।
দীর্ঘ দিন পর সম্মেলন হওয়া ও প্রার্থীর সংখ্যা বেশী হওয়ার কারনে সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় খেলার মাঠ হয়ে পড়ে লোকে লোকারণ্য।নেতকর্মী ও সাধারণ মানুষের মাঝে বইতে থাকে আনন্দেরর জোয়ার। সম্মেলন নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠনের জন্য শেষে প্রার্থীদের নিয়ে নেত্রীবৃন্দরা স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে বসে অসীম কুমার পালকে সভাপতি ও মোঃ লতিফ হোসেন কে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics