Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগর আওয়ামীরীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে সিভি জমা দিলেন সমাজ সেবক শেখ মোঃ আলী রাজ

 

 

 

মোঃআব্দুল হান্নানঃ

 

আগামী ১৩ সেপ্টেম্বর ২০২২ রোজ মঙ্গলবার অনুষ্টিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন।উক্ত সম্মেলনকে কেন্দ্র করে সাংগঠনিক সম্পাদক পদে আজ ১০ সেট্পেম্বর ২০২২ তারিখ বেলা ১ ঘটিকার সময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরীরর নিকট সিভি জমা দিয়েছেন গোর্কণ ইউনিয়নের পূর্ব জেঠাগ্রামের বিশিষ্ট সমাজ সেবক দানবীর ঢাকার বিশিষ্ট্য ব্যবসায়ী শেখ মোঃ আলী রাজ।

তিনি দীর্ঘদিন যাবৎ সমাজ সেবার সাথে জড়িত।শেখ আলীরাজ ব্যাক্তি জীবনে তার নিজস্ব অর্থায়নে পূর্ব জেঠাগ্রামের ঈদগাহ মাঠের জন্য ১ লক্ষ ২০ টাকা মুল্যের জায়গা ক্রয় করে দেন।তাছাড়াও তিনি প্রতি বছর শীতকালে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করে থাকেন।

তিনি তার নিজ অর্থায়নে ডিঘর,সুচীউড়া,চটিপাড়া কবর স্থানের পশ্চিম দিকের বাউন্ডারী নির্মানের কাজ চলমান রয়েছে।চটিপাড়া বিল্লালের বাড়ির মসজিদের নিম্বর,ডিঘর বড় বাড়ি মসজিদে নগদ ২০ হাজার টাকা,পাঠানিশা গোশাই বাড়ির নাট মন্দিরে নগদ অর্থ প্রদান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।

শেখ আলীরাজ সকলের কাছে দোয়ার প্রার্থী।

Daily Frontier News