মোঃ আব্দুল হান্নানঃ-
নিত্য প্রয়োজনীয়, দ্রব্য মুল্যের উধর্বগতি,জ্বালানী তেলের মুল্যবৃদ্বি, বিদ্যুতের লোডশেডিং, গণ পরিবহনের ভাড়া বৃদ্বি,খুন ও গুমের প্রতিবাদ সহ আরো বিভিন্ন কারনে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বি,এন,পি ও অঙ্গ ও সহযোগি সকল সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বি,এন,পির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩০ আগষ্ট ২০২২ রোজ মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আশুরাইল বেনীপাড়া মাদ্রাসা মাঠে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চাপড়তলা ইউপি চেয়ারম্যান মোঃমোশারফ হোসেন ভূইয়া মশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ রফিক শিকদার।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া সদর বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী লিটন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোকর্ণ ইউপির দুই বারের সাবেক চেয়ারম্যান এম এ হান্নান,সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমরাও খান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জামাল,যুবদল নেতা মোকাররম হোসেন আদিল,আজহারুল ইসলাম দিদার,জেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েল,সদস্য সচিব মোহসিন মিয়া সহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল, তাঁতী দল সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics