নরসিংদী প্রতিনিধ ঃ
নরসিংদীতে ফের বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি খায়রুল কবির খোকনের চিনিশপুরের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে এলাকাবাসী বলেন এটি একটি লঙ্কাকাণ্ড । বুধবার দুপুরে খায়রুল কবির খোকনের উপস্থিতিতে ঘরোয়া মিটিং চলাকালে একটি গ্রুপ হামলা চালায় এ সময় ডজন ডজন ককটেল বিস্ফোরিত হয় আহত হয় ৬ জন একটি গাড়ি ভাঙচুর করেন হামলাকারীরা এবং অবিশ্ফোরিত ১০-১২টি ককটেল উদ্ধার করে কেয়ার টেকার ।
এসময় কার্যালয়ের গেইটের সামনে রাখা সাংবাদিকের একটি মোটরসাইকেল ব্যাপক ভাংচুর করে ক্ষতিগ্রস্ত করে হামলাকারীরা।
পরে জেলা বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের মূল গেইট খোলে ভেতরে প্রবেশ করেন। আগামী ৮ এপ্রিল সকল উপজেলায় অনুষ্ঠিতব্য বিএনপির অবস্থান কর্মসূচী সফল করতে জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতিমূলক মিটিং শুরু করেন বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
হামলাকারীরা চলে যাওয়ার পর সেখান থেকে নিক্ষেপ করা অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কার্যালয়ের কেয়ার টেকার। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন ছাত্রদলের কমিটি হয়েছেন নরসিংদী জেলা বিএনপির কোন নেতার নির্দেশে নয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এখানে আমার কিছু করার নেই। একটি গ্রুপ চাচ্ছে দলে বিশৃঙ্খলা ঘটাতে আমি তাদেরকে চিহ্নিত করেছি হাই কমান্ড কে জানিয়েছি । পদ বঞ্চিত নেতা মাইনুদ্দিন ভূঁইয়া বলেন ছাত্রদলের জন্য জীবন যৌবন শেষ করেছি ২০/২৫টি মামলা খেয়েছি বর্তমান জেলা ছাত্রদলের কমিটি ভেঙ্গে নতুন কমিটি করতে হবে নথবা আমাদের আন্দোলন চলবে । সম্প্রতি একটি পত্রিকাকে ছাত্রদলের বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ জানান নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী এ সকল ঘটনার নেতৃত্ব দিচ্ছে আমরা তার বিচার চাই। ছাত্রদলের কমিটি নিয়ে ধাওয়া পাল্টা খাওয়া মানববন্ধন হামলা-মামলা হয়েছে এবং দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড করেছে বর্তমানে নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মকান্ডে অতিষ্ঠ নরসিংদী নরসিংদী জেলা বাসী। অনেকেই বলছে নরসিংদী জেলা বিএনপিতে চলছে লংকা কান্ড । এবং নরসিংদী জেলা বিএনপি আতঙ্ক ছড়াচ্ছে বিএনপি’র প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে এগুলো সমাধানের দরকার । পবিত্র রমজানেও তারা নিজেরা নিজেরা গোলাগুলি করেছে বলে জানিয়েছেন চিনিসপুর একাধিক বাসিন্দা ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics